Main Menu

সিলেট উইমেন চেম্বারের বসন্ত উৎসব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রকৃতিতে এখন বসন্তের আমেজ। গাছে গাছে উকি দিচ্ছে কচি পাতা। ফুটেছে নানা রঙের ফুল।
তাই ঋতুরাজ বসন্তকে বরণ করতে সিলেটে বাহারি পিঠার স্বাদে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পালন করেছে বসন্ত উৎসব।
শুক্রবার সকাল ১০টায় নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন জাতীসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। এসময় উইমেন চেম্বারের পক্ষ থেকে রন্ধন শিল্পী সাবরিনা খানকে তরুণ, সাংবাদিক বিলকিস আক্তার সুমিকে নির্ভিক এবং কন্ঠশিল্পী লাভলী দেবকে সৃজনশীল নারী উদ্যেক্তার সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে মোমেন বলেন, বাঙালির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই ধরণের আয়োজন প্রশংসার দাবীদার। আমাদের বাঙালির ঐতিহ্য পিঠা পুলি আজ হারাতে বসেছে। তিনি জানান, আজকের এ আয়োজন আমাদের আবারো সেই ছোট বেলার কথা মনে করিয়ে দিচ্ছে।
উসবের আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, আমারা এসব উৎসবের মাধ্যমে সিলেট বিভাগের নারী উদ্যেক্তাদের একত্রিত করতে এসব অনুষ্ঠানের আয়োজন করছি। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আর এর মধ্য দিয়েই অর্থনীতিতেও নারীদের অবদান থাকবে বলে জানান তিনি।
উৎসবে নাচ, গান ও কবিতা আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগীতার।
উৎসবে ছেই পিঠা, পাটি সাপটা, নকশী পিঠা, দুধ চিতই, সন্দেশ, ডাল পিঠা, খেজুর পিঠা, নারকেল পিঠা, ছোলার দালের জাম, সমাহার বরফি, রুই মাছের পিঠাসহ বিভিন্ন পিঠার সমাহার ঘটে।
বিকেল ৫ টায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রোকন উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স ইন্ড্রাষ্ঠ্রি সহ-সভাপতি হাসিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম। এসময় চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী ও সেরা পিঠার স্টল মালিকের হাতে পুরষ্কার তোলে দেওয়া হয়।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমদ রাসেল, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট ক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য এস এম নুনু মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed