ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে এরশাদের হাতকে শক্তিশালী করুণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাপার আহবায়ক এটিইউ তাজ রহমান বলেছেন, সব সময় একটি সুসংগঠিত দলে কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারী থাকে। এসব কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে প্রতিহত করার মাধ্যমে সাবেক রাষ্ট্রনায়ক পলীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি কারও করুণায় চলে না। ৬৮ হাজার গ্রাম-বাংলায় জাতীয় পার্টির নেতারা ছড়িয়ে রয়েছেন। সেসব নেতারাই জাতীয় পার্টির চালিকা শক্তি। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ তাই কোনো দালাল ষড়যন্ত্র করে দলের ভাবমূর্তি নষ্ট করতে পারবেনা।
এটিইউ তাজ বলেন, সিলেট জেলার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের নিয়ে জেলা জাতীয় পার্টিকে এগিয়ে নেয়া হবে। কোনো বাঁধা এরশাদ সৈনিকদের গতিরোধ করতে পারবেনা। যেখানেই বাঁধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলা হবে।
শুক্রবার বেলা ৩টায় সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সভাকক্ষে সিলেট জেলা জাপার মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার আহবায়ক উসমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ, কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় সদস্য ও বিয়ানীবাজার উপজেলা জাপার আহবায়ক সাহেদ আহমদ, কেন্দ্রীয় সদস্য ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জেলা জাপার সাবেক সহ সভাপতি আব্দুল মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, জেলা জাপা নেতা ফখরুল ইসলাম সুহেল, জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিয়ানীবাজার উপজেলা জাপার সদস্য সচিব আলী আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাপার সিনিয়র নেতা এসএম মালেক, দক্ষিণ সুরমা উপজেলা জাপা নেতা কয়েছ আহমদ, আব্দুশ শহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক কামাল রাজা সাহেল, বালাগঞ্জ উপজেলা জাপা নেতা আমিরুদ্দিন রতন, প্রজন্ম পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় সদস্য বাচ্চু আহমদ, জাতীয় শ্রমিক পার্টির মহানগরের আহবায়ক এম বরকত আলী, জেলা শ্রমিকপার্টির আহবায়ক এম মুর্শেদ খান, জালালাবাদ থানা জাপার সাধারণ সম্পাদক কাওছার আহমদ, জাপা নেতা দিলোয়ার, আব্দুর রহিম, জকিগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জাপা নেতা কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা জাপার সদস্য সচিব ফারুক আহমদ। উপস্থিত ছিলেন ছাত্রসমাজের কেন্দ্রীয় সহসভাপতি হেলাল উদ্দিন লস্কর, জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি তাজ উদ্দিন এপলু, জেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির খান প্রমূখ।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed