Main Menu

ওসমানীনগরে ২৪ কেজি গাঁজাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ কামাল মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা প্রথমপাশা সড়কের সামনে থেকে দুই বস্তা গাঁজাসহ কামালকে আটক করা হয়।
আটককৃত কামাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পনারগাও গ্রামের সিরাজুল আলীর ছেলে। সে হবিগঞ্জ থেকে গাঁজা নিয়ে ওসমানীনগরের ব্যবসায়ীদের নিকট বিক্রি করার জন্য এসেছিল বলে পুলিশ জানায়।
ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি বস্তায় থাকা ২৪ কেজি গাঁজাসহ কামালকে আটক করে থানায় নেয়া হয়েছে। কামালের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed