সিলেটে ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন অনুস্টিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর এর রাজনৈতিক উপদেষ্ঠা অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, সৎ, দেশপ্রেমিক ও চরিত্রবান আদর্শ নেতৃত্ব গঠনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। বিজাতীয় অপস্কৃতির আগ্রাসন, চাদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি ও সন্ত্রাসী অপকর্ম থেকে দেশের ছাত্র সমাজকে বাচাতে ইশা ছাত্র আন্দোলন কঠোর সংগ্রাম করে যাচ্ছে। বর্তমানে অস্থিতিশীল পরিবেশ থেকে দেশকে হেফাজত করতে ছাত্রদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের ছাত্র সমাজকে ইশা ছাত্র আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান তিনি।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত জেলা ও নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শুক্রবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের ও ইসলামী তাহজীব-তামাদ্দুন এর পরিপন্থী গ্রীক দেবীর মূতি সুপ্রীম কোর্টে স্থাপন বন্ধ করতে হবে। তানাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে দেশের তৌহিদী ছাত্র-জনতাকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ইশা ছাত্র আন্দোলনের সিলেট মহানগর সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ।
সিলেট জেলা সাধারণ সম্পাদক মু. শিহাব উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান, সিলেট জেলা সভাপতি আলহাজ¦ নজির আহমদ, সেক্রেটারী আলহাজ্ব ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি লুকমান খান, মহানগর সভাপতি মুফতি ফখর উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা আহবায়ক মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক সভাপতি মু. আনোয়ার হোসাইন, সাবেক সভাপতি মু. মাহফুজুল হক তুহিন, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা আহবায়ক মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলন সিলেট জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মু. জাবেদ আহমদ, ইশা ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি হুসাইন আল হারুন। ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মু. সোহেল আহমদের স্বাগত বক্তব্যে মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed