সিলেটে তিন নারীকে সম্মাননা জানাল উইমেন চেম্বার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সাফল্যধারা অব্যাহত রাখা তিন নারীকে সম্মাননা জানিয়েছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স। শুক্রবার সিলেটের পুলিশ লাইন মাঠে চেম্বার আয়োজিত বসন্ত উৎসবে এই তিন নারীর হাতে সম্মাননা তুলে দেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। উৎসবে নির্ভীক নারী উদ্যোক্তা হিসেবে সাংবাদিক বিলকিস আক্তার সুমি, তরুণ নারী উদ্যোক্তা হিসেবে রন্ধন শিল্পী সাবরিনা খান ও সৃজনশীল নারী উদ্যোক্তা হিসেবে কণ্ঠশিল্পী লাভলী দেবকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.এ কে মোমেন বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এক সাথে কাজ করলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। নারীদের কাজে পুরুষদের সহায়তার আহ্বান জানান তিনি।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমদ রাসেল, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, সিলেট ক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া প্রমুখ।
মমতাজ হারবাল প্রডাক্টের সহায়তায় দিনব্যাপী আয়োজিত উৎসবে নারী উদ্যোক্তাদের রকমারি পিঠার স্টলের পাশাপাশি ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed