Main Menu

সিলেটে ম্যাজিস্ট্রেটসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে দুদকের কর্মকর্তাদের উপর হামলা ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)সহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীকে ঘুষের টাকাসহ ধরতে গিয়ে হামলার শিকার হন দুদক কর্মকর্তারা। এ ঘটনায় ওই রাতে দুদক সিলেট কার্যালয়ের পরিচালক শিরিন পারভীন কতোয়ালি থানায় হাজির হয়ে মামলা করতে চাইলে পুলিশ তা সাধারণ ডায়রি হিসেবে গ্রহণ করে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারী) সিলেট মূখ্য মহানগর বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরু শুনানি শেষে এই সাধারণ ডায়রি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন।
আদালতের আদেশ পেয়ে এদিন রাতে সাধারণ ডায়রিটি মামলা হিসেবে রুজু হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ।
মামলায় এডিএম, জেলা প্রশাসনের বাণিজ্য শাখার উচ্চমান সহকারী আজিজুর রহমান এবং জেলা প্রশাসনের কর্মচারিদের আসামি করা হয়েছে। মামলায় শুধু ‘এডিএম’ উল্লেখ করা হয়েছে। কোনো নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া জেলা প্রশাসনের কর্মচারিদের নামও উল্লেখ নেই।
গত ৯ ফেব্রুয়ারি বিকেলে দুদকের সিলেটের উপপরিচালক শিরিন সুলতানার নেতৃত্বে একটি দল জেলা প্রশাসন কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ঘুষ গ্রহণের অভিযোগে জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার উচ্চমান সহকারী আজিজুর রহমানকে আটক করা হয়। দুদক টিম তাকে নিয়ে আসার সময় জেলা প্রশাসনের কর্মচারিরা বাধা দেন। এ সময় হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের হামলায় দুদকের কনস্টেবল মিসবাহ উদ্দিনের মাথা ফেটে যায়।
ওইদিন দুদকের সিলেটের উপসহকারী পরিচালক শিরিন পারভীন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের বাণিজ্য শাখার উচ্চমান সহকারী আজিজুর রহমানের বিরুদ্ধে দুদক আইনে মামলা করেন দুদকের সিলেটের উপ সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।
এদিকে, সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে দুদক টিমের ওপর হামলার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম, তার অধীনস্থ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের আসামী করে কোতোয়ালী থানায় আরেকটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ মামলা দায়ের করা করা হয়।
সিলেট কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ ফেব্রুয়ারি বিকালে সিলেট ডিসি অফিসে দুদক টিমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো শুনানী শেষে ওই জিডিকে নিয়মিত মামলা হিসাবে রুজু করতে কোতয়ালী থানার পুলিশকে নির্দেশ দেন। নির্দেশনা পাবার পর রাত সাড়ে ৮টায় পুলিশ এটি মামলা হিসাবে রেকর্ড করে।

Share





Related News

Comments are Closed