Main Menu

পীর হবিবুর রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঐক্য ন্যাপ সভাপতি বীর মুক্তিযুদ্ধা পংকজ ভট্টাচার্য্য বলেছেন, আজকের রাজনীতি জনগনের বন্দনা ছেড়ে রাজনৈতিক নেতাদের সংবর্ধনায় পরিনত হয়েছে। দেশের নানা প্রান্তে রাজনৈতিক নেতারা সংবর্ধনা গ্রহণ করে থাকেন। এই সব দেশের কল্যাণ বিমুখ আদর্শের বিপক্ষে ছিলেন পীর হবিবুর রহমান। তার রাজনীতির আদর্শ ছিল শোষণ মুক্ত দেশ প্রতিষ্ঠা করা। রাজনৈতিক আদর্শের জন্য এদেশের রত্নে পরিণত হয়েছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের কেন্দ্রিয় শহীদ মিনার ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার আয়োজনে ভাষা সৈনিক পীর হবিবুর রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকীর স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
পীর হবিবুর রহমানকে প্রগতিশীল রাজনীতির ধারক উল্লেখ করে তিনি আরো বলেন, শোষিত ও অবহেলিত কৃষক ও শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন পীর হবিবুর রহমান। পীর বংশের ছেলে হয়েও পীর মুরিদির চিন্তা না করে তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। পীর হবিবুর রহমান জাতীয় ধাচেঁর নেতা ছিলেন। অথচ অনাড়ম্বন জীবন, সঠিক ও দেশপ্রেম সমৃদ্ধ রাজনীতিতে তিনি উজ্জ্বল আদর্শ।
দেশে উন্নয়নের রাজনীতি নেই বলে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এখন নেতাদের খুশি করার জন্য সবাই আগ্রহ সহকারে কাজ করে। কিন্তু বঞ্চিতদের নিয়ে বর্তমান রাজনীতির কোন কর্মকান্ড নেই। দেশের উন্নয়ন ও অসাম্পদায়িক চেতনা ও এবং দেশ যাতে ক্ষমতার চক্রটি শুধু দেশের পক্ষের শক্তির কাছে বিদ্যমান থাকে সেই চেষ্টা করতেন পীর হবিবুর রহমান। আব্দুস সামাদ আজাদ, দেওয়ানফরিদ গাজী, সুরঞ্জিত সেনগুপ্ত মত নেতাদের স্বরণ ও আলোচনা এবং নতুন প্রজন্মের মাঝে তাদের ত্যাগ তুলে ধরতে হবে।
আওয়ামীলীগ ও বিএনপিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামায়ত ব্যবহার করছে উল্লেখ করে বলেন, ওরস ও ইসলামি সম্মেলনে দেখি সভাপতিত্ব করছেন আওয়ামীলীগ কিংবা বিএনপি নেতা আর বক্তব্য রাখছেন জামায়েত নেতা এবং ইসলামের মুল বিষয় রেখে শুধু দলে লোক বিড়ানো পক্ষে বক্তব্য রাখেন।
ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার সভাপতি সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রহুল কুদ্দুস বাবুল পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট তবারক হোসেন, ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোনায়েম নেহরু।
এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আ.ন.ম শফিকুল হক, সাম্যবাদী দল নেতা ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, গনতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক মো. আরিফ মিয়া, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, পীর হবিবুর রহমানের জামাতা বীর মুক্তিয্দ্ধুা মনির উদ্দিন আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও স্যাটেলাইট চ্যানেল নিউজ ২৪ এর সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, দেওয়ান কয়েস গাজী, লেখক ওসাংস্কৃতিক নেতা আবিদ ফয়সল, ঐক্যন্যাপ সিলট মহানগর সাধারন সম্পাদ কুমার গনেশ পাল, ব্যবসসায়ী নেতা মুকির হোসেন চৌধুরী, ঐক্য ন্যাপ নেতা মীর আনসার আলী, পীর হবিবুর রহমানের পরিবারের পক্ষে পীর বেলায়েত হোসেন লিমন প্রমুখ।

Share





Related News

Comments are Closed