নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাবো থানার দড়িকান্দিতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১১ জন মারা গেছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ শিশু ও ৪ নারী রয়েছেন বলে জানা গেছে।
বেলাবো থানার ওসি বদরুল আলম জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের বেশির ভাগই মাইক্রোবাসের যাত্রী বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি।
ওসি বদরুল বলেন, বাসটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। আর মাইক্রোবাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দড়িগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“সংঘর্ষে মাইক্রোবাস চুরমার হয়ে গেলে ১১ জন মারা যান। আহত হন আরও তিনজন।” পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান ওসি বদরুল।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed