সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে অটোরিক্সা শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনের সাথে পরিবহন মালিক-শ্রমিকরা বৈঠকে বসেন। বৈঠকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ পৌরশহরের স্থানীয় টিকরবাড়ি এলাকাবাসী ও অটোরিকশা শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের ফলে শনিবার সকাল থেকে সিলেট-জকিগঞ্জ, সিলেট-বিয়ানীবাজার রুটে বাস চলাচলও বন্ধ রয়েছে। এ কারণে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মারাত্মক ভোগান্তি পোহাত এসব সড়কের যাত্রীরা।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed