আখেরি মোনাজাতে শেষ হলো সুনামগঞ্জ জেলা ইজতেমা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুসলিম উম্মার শান্তি কামনায় সুনামগঞ্জে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলাভিত্তিক ইজতেমা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ১৭ মিনিট ব্যাপী এ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহরতলীর আব্দুজ জহুর সেতুর পাশে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পাশের মাঠে ইজতেমা ময়দানে হাজার-হাজার মানুষ অংশ নেয়।
চোখের পানিতে মুসল্লিরা স্রষ্টার কাছে গুণাহ মাফের ফয়িয়াদ জানান। এ মোনাজাতে অংশ নিতে সকাল থেকে মানুষের ঢল নামে ইজতেমা ময়দানের দিকে।
নারী-পুরুষ সবাই আত্মশুদ্ধি লাভে ছুটে যান আখেরি মোনাজাতে শরিক হতে। মোনাজাত চলাকালে আমিন-আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে গোটা ইজতেমা ময়দান। আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা জুবায়ের।
গত ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়েছিলো।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed