Main Menu

কোম্পানীগঞ্জ থানার ওসি ক্লোজড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলমকে ক্লোজড করা হয়েছে। শাহ আরপিন টিলায় হতাহতের ঘটনায় গঠিত সিলেট জেলা ও পুলিশ প্রশাসনের পৃথক তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে ক্লোজড করা হয়েছে বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা জানিয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি একই এলাকায় টিলা ধসে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। সর্বশেষ আজ শনিবার বিকেলে সেখানে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দুই শ্রমিক। টিলা কেটে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা থাকলেও একশ্রেণির প্রভাবশালী ও পাথরখেকো নির্বিচারে ওই টিলা কেটে পাথর উত্তোলন করছে। এ কারণে সেখানে হতাহতের ঘটনা বাড়ছে।

Share





Related News

Comments are Closed