Main Menu

শাহ আরপিন টিলা ধসে একজনের মৃত্যু, আহত ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শ্রমিক। এ ঘটনায় পুলিশ আব্দুল কাদের নামের এক ব্যবসায়ীকে আটক করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাৎক্ষনিকভাবে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে থানার এসআই মোয়াজ্জেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা হতাহতদের উদ্ধার করে। নিহত আনিছ (৩৬) সুনামগঞ্জ সদরের আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের পু্ত্র। আহতরা হচ্ছে সুনামগঞ্জ সদরের ইচ্ছাছড়া গ্রামের ওয়ারিছ আলীর পুত্র গফুর (২৫) ও তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের সামছু মিয়ার পুত্র মিজানুর রহমান (২৮)।
একটি সূত্র জানায়, আবদুল করিম নামের এক ব্যক্তির মালিকানাধীন টিলা ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
এর আগে গত ২৩ জানুয়ারি একই এলাকায় টিলা ধসে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed