Main Menu

নারী নির্যাতন মামলায় ওসমানী হাসপাতাল কর্মচারী কারাগারে

বিশেষ প্রতিনিধি: নারী ও শিশু নির্যাতন মামলায় কারাবন্দী থেকে কর্তব্য পালন করছেন সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী আবুল হোসেন তালুকদার। হাসপাতাল কর্তৃপক্ষ অবগত নন তার জেলে থাকার কথা। বন্দীশালায় দিনযাপনকারী সরকারী ওই কর্মচারীর নাম আবুল হোসেন তালুকদার। সে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টেলিফোন এক্সচেঞ্জ শাখার ৪র্থ শ্রেণীর কর্মচারী । বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার পূর্বাশা আবাসিক এলাকায়। সে ওই এলাকার মৃত আব্দুল হালিম তালুকদারের পুত্র। সিলেট ওসমানী হাসপাতাল কোয়ার্টারে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়,আবুল হোসেনের বিরুদ্ধে গত বছরের ৫ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিলেট কোতায়ালি মডেল থানায় একটি মামলা {নং-০৬(১২)১৬} হয়। ওই মামলায় সে পলাতক ছিল। গত ৮ ফেব্র“য়ারি সিলেট আদালত পাড়া থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। এর পর থেকেই সে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছে।
কারাগারে বন্দী থাকলেও সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ জানেই না তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের কথা। কর্তৃপক্ষের সম্পূর্ন অজান্তেই সে জেলবাস করছে এবং সরকারী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধে গ্রহণ করে চলেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই হাবিব আসামী আবুল হোসেন তালুকদার জেলে থাকার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা তদন্তাধীন রয়েছে । তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিয়া জানান, তার হাসপাতালের কর্মচারী আবুল হোসেন তালুকদার কর্মস্থলে থাকার কথা। জেলে যাওয়ার বিষয়ে তিনি মোটেও অবগত নন। খোঁজ নিয়ে তিনি জানবেন বলে জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed