সিলেট-ভোলাগঞ্জ রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এয়ারপোর্ট-বাইপাস-ভোলাগঞ্জ রাস্তার কাজ দ্রƒত সম্পন্ন ও ধুলাবালি মুক্ত করার দাবিতে শনিবার দুপুরে সালুটিকর পয়েন্টে মানববন্ধন করেছে সালুটিকর ডিগ্রি কলেজ ও হাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। দীর্ঘ এক যুগ পর সাড়ে ৪শ কোটি টাকা ব্যয়ে ৩৫ কিলোমিটার সড়কের নির্মান কাজ শুরু হলেও কাজের ধীরগতি ও গূনগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন মানববন্ধনে অংশ নেয়া বক্তারা। বক্তরা আরো বলেন, রাস্তায় প্রচন্ড ধুলাবালির কারনে ইতোমধ্যে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
এ ছাড়াও দীর্ঘ এক যুগ ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় ধুলাবালিতে জনসাধারনের চলাচল অসম্ভব হয়ে পড়ে। উক্ত রাস্তা দিয়ে তিনটি উপজেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষ চলাচল করে থাকে। যদিও রাস্তার নির্মান কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্পেকটা ইঞ্জিনিযারিং লিঃ এর রাস্তা সংস্কার ও ধুলাবালি নিরশনে নিয়মিত পানি দেয়ার কথা থাকলেও তারা সেটা করছেনা। ফলে দিন দিন এলাকার মানুষ ফুসে উঠছে। বক্তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে রাস্তার ধুলাবালি নিরশনে কার্যকর ব্যবস্তা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান, অন্যথায় কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। সালুটিকর পয়েন্টে অনুষ্ঠিত মানব বন্ধনে সালুটিকর কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান এমাদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, দলইর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহের আলী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সমাজসেবী কামরুল ইসলাম, ট্রাক শ্রমিক ইউনিয়ন সিলেট এর সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক সালেহ আহমদ, মাহবুবুল হক, আলিমুর রহমান, আনা মিয়া, আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম আলী, শামিম আহমদ, ছাত্রনেতা মঞ্জুর আহমদ মিজান, লায়েক আহমদ, হুসাইন আহমদ প্রমুখ।
এদিকে একই দাবিতে বেলা ১টায় মানবন্ধন করেছে পিয়াইনগুল হাজী কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীরা । স্কুলের প্রধান শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সমাজসেবী কামরুল ইসলাম, দলইর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহের আলী, শিক্ষক মনিরুজ্জামান, মাওঃ বশির উদ্দিন, নাহিদা আক্তার, শিহাব উদ্দিন, ইকরামুল হক, বিকাশ কুমার দেব, অরবন্দিু দাস, নিপা দাস, কয়েস আহমদ প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed