সিলেটের বিছানাকান্দিতে টাস্কফোর্সের অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ট্র্যাজেডি এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে পাথর উত্তোলন করতে গিয়ে তিন শ্রমিক নিহত হওয়ার পর টনক নড়লো প্রশাসনের। এতোদিন অবাধে পাথর উত্তোলন অব্যাহত থাকলেও অ্যাকশনে যায়নি স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে ঝুঁকিপূর্ণ কোয়ারিতে পাথরে উত্তোলনে তিন শ্রমিক নিহত হওয়ার ঘটনার পর যথারীতি প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
পাথর উত্তোলন বন্ধে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযানে নেমেছে টাস্কফোর্স। বেলা ১টা পর্যন্ত অভিযানে ৩টি শ্যালো মেশিন ধ্বংস করেছে অভিযানিক দল। অভিযানিক দলের নেতৃত্বে থাকা গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন, অভিযানকালে কোয়ারিতে কোনো লোকজন পাওয়া যায়নি। তবে তিনটি শ্যালো মেশিন পাওয়া যায়। সেগুলো তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, এখন থেকে অভিযান অব্যাহত রাখা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed