গোলাপগঞ্জে তরুণীর আত্মহত্যা
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর বেলা ২টার দিকে এ আত্নহত্যার ঘটনাটি ঘটে।
আত্নহননকারী তরুণী পপি বেগম (১৬) উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত হবিব আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম সংক্রান্ত কারণে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার দুপুরে পরিবারের সবার অলক্ষে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্নহত্যা করে। পপির মা ফেরদৌসী বেগম হাই প্রেশারের রোগী। ঘটনার সময় তিনি অন্য একটি রুমে ঘুমিয়ে ছিলেন । ঘুম থেকে জেগে মেয়েকে ঝুলন্ত দেখে চিৎকার দেন। তার আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসেন।
নিহত পপির মা জানান, তার আপন বোনের ছেলে লিটনের সাথে দীর্ঘ দিন যাবত পপির প্রেমের সম্পর্ক ছিল। কিন্ত আমার বোন ও বোনের বড় ছেলেকে অনেক অনুনয় বিনয় করে বলার পরও তারা এ সম্পর্ক মেনে নেয়নি। তবে লিটন সব সময় আমার মেয়ে পপিকে ঘরে তুলতে রাজি ছিল। কিন্ত তার মা ও বড় ভাইয়ের বাধাঁর কারণে সে পপিকে ঘরে তুলতে পারছিলনা।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed