কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহন ফের পেছাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাক্ষী না আসায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছানো হয়েছে। এনিয়ে টানা তিন বার সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হল। বুধবার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সাক্ষী এবং সকল আসামী হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৭ জানুয়ারী কোনো সাক্ষী হাজির না থাকায় এবং ১৮ জানুয়ারী সব আসামী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় ১৭১ জন সাক্ষী রয়েছেন।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed