সিলেট রেল স্টেশন থেকে ১০ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভারতের শিলং তীর খেলার ১০ জুয়াড়ি আটক হয়েছে। জিআরপি পুলিশ মঙ্গলবার বিকাল ৪টায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে-গাজী মিয়া, জসিম উদ্দিন, তাজুল ইসলাম, সায়মন আহমদ, আনোয়ারুল ইসলাম, সুমন মিয়া, চুনু দেব, সাবুদ্দিন, জাহাঙ্গীর ও বাবলু। তাদের কাছ থেকে জুয়া খেলার হিসাবের খাতা এবং সিরিয়ালের টোকেন উদ্ধার করা হয়েছে।
সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তারা সকল ধরণের অপরাধ নির্মূল করতে চান। এর অংশ হিসাবে মঙ্গলবার বিকালে পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন তীর খেলার জুয়াড়িকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed