নতুন ইসির শপথ ১৫ ফেব্রুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক : পরবর্তী জাতীয় নির্বাচন যাদের নেতৃত্বে পরিচালিত হবে, সেই নির্বাচনের কমিশনের সদস্যরা শপথ নেবেন আগামী ১৫ ফেব্রুয়ারী। প্রধান বিচারপতি এস কে সিনহা ওইদিন বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পড়াবেন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সংবাদ মাধ্যমকে বলেন, “মঙ্গলবার প্রধান বিচারপতির সম্মতি নিয়ে শপথের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।”
সাবেক সচিব কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনে সদস্য হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
সার্চ কমিটির ১০টি নামের সুপারিশ থেকে সোমবার এই পাঁচজনকে নতুন ইসির জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ রাতেই প্রজ্ঞাপন জারি করে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed