৩ বছর পর নায়িকা অন্তরার লাশ উত্তোলন
বৈশাখী নিউজ ডেস্ক: চলচ্চিত্রের প্রয়াত নায়িকা চিত্রনায়িকা পারভীন আক্তার অন্তরার মরদেহ তিন বছর পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। মারা যাওয়ার তিন বছর পর আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হলো।
অন্তরা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা আজিমপুর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করেন।
আমিনুল ইসলাম বলেন, ”আমরা আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করেছি। মূল ঘটনা তদন্তের পর জানা যাবে।”
তিনি জানান, অন্তরার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছিলেন মা আমেনা খাতুন। ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অন্তরাকে হত্যার অভিযোগ এনে পিটিশন মামলা করেন তিনি। এরপর গত ১২ জানুয়ারি সিএমএম অন্তরার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ১১ ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৮ জানুয়ারি মনোয়ারা হাসপাতালে মারা যান অন্তরা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তখন জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অন্তরার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয় তার স্বামী শফিকুল ইসলাম খোকন মিয়ার বিরুদ্ধে।
প্রয়াত অন্তরার বাড়ি চাঁদপুর জেলা সদরের চরপুয়া গ্রামে। অন্তরা অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম হলো- ‘পাগল মন’, ‘প্রেমের কসম’, ‘লেডি র্যাম্বো’, ‘শয়তান মানুষ’, ‘নাগ-নাগিনীর প্রেম’।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed