Main Menu

ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি-জাপা’র ৫ প্রার্থী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচনে চূড়ান্ত পর্বে ঠাঁই পেলেন ৫জন প্রার্থী। আগামি ৬ মার্চ ওসমানীনগরে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপির নির্বাচন মনোনয়ন বোর্ড ও উপজেলা জাপার কর্মি সভা তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করে।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গয়াছ মিয়া।
জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ওসমানীনগর উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি শিব্বির আহমদ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক জাবের আহমদ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মকসুদা বেগম।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ তাদের নিজ নিজ দলের প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed