সিলেটে সড়ক দুর্ঘটনা বন্ধের দাবিতে স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঘনঘন সড়ক দুর্ঘটনা বন্ধের দাবিতে দক্ষিণ সুরমা সম্মিলিত ক্লাব ও নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলাবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন, আহবায়ক এডভোকেট মকসুদ আহমদ, যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন আলমগীর, নসিবুর রহমান বেলাল, সদস্য সচিব কবির আহমদ, যুগ্ম সদস্য সচিব মিজান আহমদ, সুহেল আহমদ, মোবারক আলী রুমন,জুয়েল আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে দক্ষিন সুরমার বিভিন্ন মহাসড়কে স্পীড ব্রেকার, গতিরোধক সাইনবোর্ড ও গাড়ি পার্কিংয়ের শৃঙ্খলা রক্ষার দাবি জানানো হয়।
প্রসঙ্গত দক্ষিন সুরমায় সাম্প্রতিককালে ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় দাউদপুর সমাজ কল্যাণ সমিতিসহ সম্মিলিত ক্লাব ও নাগরিক ঐক্য পরিষদ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed