জৈন্তাপুরের লালখালে ডুবে ২ মেডিকেল ছাত্রের মৃত্যু
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালখালে বেড়াতে এসে দুই মেডিকেল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে।
এলাকাবাসী ও তাদের সহপাঠীরা জানান, ৭ ফেব্রয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নৌকা যোগে ৫জন পর্যটক জিরো পয়েন্ট এলাকায় ঘুরাঘুরি করেন। এক পর্যায় লালাখাল মিস্ত্রীঘাট নামক স্থানে পানিতে নেমে গোসল করতে গেলে দুই বন্ধু চোরাবালিতে ডুবে যায়। এসময় সহপাঠীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে ২ পর্যটককে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। নিহতরা হলেন ঢাকার বাসিন্ধা হুমায়ুন রেজার ছেলে হাসান মোহাম্মদ সাঈদ (২৫) ও চাপাই নবাবগঞ্জের মোঃ ইব্রাহীম হোসেন এর ছেলে ইসহাক ইব্রাহীম (২৫)। সহপাঠীরাা জানান তারা সবাই কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র।
এরিপোট লেখা পর্যন্ত লাশ দুটি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, তারা খালি গায়ে সাঁতার কাটছিল। এসময় সেখানে কোমর সমান পানির চোরাবালিতে এক বন্ধু আটকে গেলে অপর বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও আটকা পড়ে। স্থানীয় লোকজন ও বাকি তিন বন্ধু তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতদের পরিবারকে খবরটি জানানো হয়েছে। বাকি তিন বন্ধু লাশের সাথে রয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed