Main Menu

সিলেটের নতুন ডিসি রাহাত আনোয়ার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বর্তমান জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন জেলা প্রশাসক দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
সিলেটের নতুন জেলা প্রশাসক হচ্ছেন রাহাত আনোয়ার। তিনি এর আগে রংপুরের জেলা প্রশাসক ছিলেন।
এদিকে, সিলেটের বর্তমান জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনকে স্থানীয় বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed