ঠাকুরগাঁওয়ে ৬ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নকল করার অভিযোগে ৬ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদরাসা শিক্ষাবোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র ও কারিগরি ভোকেশনাল বোর্ডের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা চলাকালীন দুপুর ১২টার দিকে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে নকল পাওয়ার অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হেদায়েতুলাহ।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed