সিলেটে সুরঞ্জিত সেন গুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের প্রতি সিলেটে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহবাহী অ্যাম্বুলেন্স সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছে। এ সময় আওয়ামী লীগ-বিএনপিসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় সুরঞ্জিত সেনের মরদেহ বহনকারী হেলিকপ্টার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সুরঞ্জিত সেন গুপ্তের একমাত্র পুত্র সৌমেন সেন গুপ্তসহ ১৩ সদস্যের একটি প্রতিনিধি লাশের সাথে সিলেটে আসে।
সিলেট শহীদ মিনারে এক ঘন্টা রাখার পর দুপুর ১২টায় দিকে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাশ লাশ সুনামগঞ্জ কালেক্টরেট, শাল্লা উপজেলা হয়ে দিরাইয়ে নেওয়া হবে। বিকেল ৩টায় দিরাইয়ের আনোয়ারপুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed