ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে দোয়া মাহফিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর ওয়ার্ডের প্রীতিগঞ্জ বাজার জামে মসজিদে ‘খাজাঞ্চী ইউনিয়ন মিলাদ পরিচালনা কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, ইলিয়াস আলীর একান্ত সহকারী ও জেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ ওয়ার্ডের সদস্যপ্রার্থী মইনুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রজব আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার সুরুজ আলী, বিএনপি নেতা রাজু আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, ইউপি সদস্য আমির উদ্দিন, বখতিয়ার আহমদ, ছাত্রদল নেতা জিলুর রহমান জিলু, জেলা ছাত্রদল নেতা রিপন আহমদ শাহরিয়ার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আছলম আলী, যুবদল নেতা সৈয়দুর রহমান, বাদশা মিয়া, মাশুক আহমদ, ছগির আহমদ, মামুন, কাওছার আহমদ, শিশু মিয়া প্রমুখ । দোয়া পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed