৫ দফা দাবীতে গণদাবী পরিষদের জনসভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সর্বত্র গ্যাস সরবরাহ, ঢাকা-সিলেট রেল লাইন ডাবল করণ, প্রবাসীদের সম্পদ ও অধিকার রক্ষা, ঢাকায় ব্রিটিশ হাই কমিশন পুণস্থাপন সহ ৫ দফা দাবীতে শনিবার নগরীর সন্ধ্যাবাজারস্থ কার্যালয়ে সিলেট বিভাগ গণদাবী পরিষদের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এইচ এ তাফাদারের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরণ মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালিক, বক্তব্য রাখেন, সহ সভাপতি মোঃ আলাউদ্দিন আলো, সহ সাধারন সম্পাদক শাহ আহমুদুর রব, প্রচার সম্পাদক শেখ মো. হানিফ, শিল্প বিষয়ক সম্পাদক মো. আলেক মিয়া, মহানগর শাখার আহŸায়ক মো. আব্দুস শুকুর, চালিবন্দর শাখার সভাপতি মো. আলাউদ্দীন, আম্বরখানা শাখার সভাপতি রিয়াদুল হাসান রুহেল, শাহপরাণ অশাখার আহŸায়ক দুলাল আহমদ, চালিবন্দর শাখার সাধারন সম্পাদক মো. সেলিম আহমদ, জৈন্তাপুর থানা শাখার আহŸায়ক মো. ইসলাম উদ্দিন, ২৭নং ওয়ার্ডের আহŸায়ক শাহীন আহমদ, জুয়েল আহমদ, অমরু, সাহেদ, মাহিন, রাজিব আহমদ, নিজামুল ইসলাম সুমন, কামরান আহমদ, আবেদ আহমদ প্রমুখ।
সভায় সাবেক সহ সাধারণ সম্পাদক মরহুম মোঃ মুরাদ আহমদ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed