এক বছরে ২৮৮ জন ক্যানসার রোগীকে থেরাপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে অবস্থিত নর্থইস্ট ক্যানসার হাসপাতালে এখন দিল্লি থেকেও রোগী এসে ভর্তি হচ্ছেন। গত বছর এ হাসপাতালে নানা ধরনের ক্যানসারে আক্রান্ত ২৮৮ জন রোগীকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৭৮১ জন রোগীর ক্যানসার চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়াও এখানকার আন্তঃবিভাগ ডে-কেয়ারে ৫৪০ জন সেবা নিয়েছেন এবং অনকলোজি বহির্বিভাগে গত তিন বছরে সেবা নিয়েছেন ৪ হাজার ২৩০ জন ক্যানসার রোগী।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে নর্থইস্ট ক্যানসার হাসপাতাল আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালটির এ সেবার চিত্র তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন,‘নর্থইস্ট ক্যানসার হাসপাতালের রেডিওথেরাপির এক বছর এবং অনকলোজি বিভাগের ৩ বছর পূর্তি হয়েছে। ২০০৮ সালে ২০০ শয্যার হাসপাতালের অনুমোদন লাভ করে নর্থইস্ট ক্যানসার হাসপাতাল। ২০১৪ সাল থেকে হাসপাতালটি ক্যানসারের চিকিৎসা শুরু করে। এখন হাসপাতালে উন্নতমানের বিদেশি যন্ত্রপাতি আনা হয়েছে। রেডিও থেরাপি ইউনিটে টুডি, থ্রিডি, সিআরটি যন্ত্র আছে। এখানে কর্মরত ডাক্তাররাও বিদেশের প্রশিক্ষণপ্রাপ্ত। হাসপাতালে ফ্রি স্ক্রিনিং এ আগত সেবা গ্রহণকারীদের পরীক্ষার ক্ষেত্রে সকলের জন্য ১৫ ভাগ, সাবস্ক্রাইবারদের জন্য ২০ ভাগ ছাড়ে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া এক মাসের জন্য জরায়ু ক্যানসারের রোগীর ক্ষেত্রে ৫০ ভাগ ছাড়ে সেবা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফজল মিয়া, অধ্যক্ষ ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. দেবাশীষ পাটোয়ারি।
Related News
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে হাম। টিকাদান কর্মসূচি শুরুরRead More
সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও তিন শিশুর মৃত্যুRead More



Comments are Closed