সাংবাদিক নিহতের প্রতিবাদে কমলগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় অুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, ব্যাংকার মো. সালাহ্উদ্দিন, সমকালের কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক বিশ্বজিত রায়, শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান মিষ্টার, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, আং কুদ্দুস প্রমুখ।
সভার শুরুতে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের আত্নার শান্তি কামনায় ১ মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শিমুলের উপর গুলি করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের জন্য সভায় সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed