সুইমিং ফেডারেশন’র সদস্য নির্বাচিত হলেন কুব্বার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিনা প্রতিদ্বন্দিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের কৃতিসন্তান কবির আহমেদ কুব্বার। সুইমিং ফেডারেশনের নির্বাচনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃবৃন্দ সমঝোতার মাধ্যমে তাঁকে (কুব্বার) বিনাপ্রতিদ্বন্দিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন’র কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করেন।
ইতিপূর্বে কবির আহমেদ কুব্বার বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য একাধিবার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সদস্য, সিলেট জেলা ২য় বিভাগ ফুটবল কমিটির প্রেসিডেন্ট, জেলা সুইমিং কমিটি ও কাবাডি কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সিলেট বিভাগীয় সুইমিং কমিটির সম্পাদক ও ২০০৮ সাল থেকে অদ্যবধি বিশ্বনাথের আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
কবির আহমেদ কুব্বার উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত একেএম হারিছ মিয়া ও মৃত এইচএম লজ্জতুন নেছা দম্পতির ৭ পুত্র ও ১ কন্যা সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে স্ত্রী সুলতানা আহমেদ রুবি, কন্যা সামিয়া সুলতানা ছামি ও পুত্র আহমেদ আবরার জামিকে নিয়ে রয়েছে তাঁর সুখের সংসার।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাঁকে (কুব্বার) কাউন্সিলর হিসেবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনে প্রেরণ করায় তিনি (কুব্বার) আজ বিনাপ্রতিদ্বন্দিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন’র কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হতে পেরেছেন দাবি করে বিশ্বনাথে কৃতিসন্তান কবির আহমেদ কুব্বার বলেন, আমার এ বিজয়ের ফলে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃবৃন্দ এবং শফিউল আলম চৌধুরী নাদেলসহ জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সকল ক্রীড়া সংগঠককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed