শ্রীমঙ্গলে জমে উঠেছে মাসব্যাপী পৌষ মেলা
শ্রীমঙ্গল প্রতিনিধি : চায়ের রাজধানী খ্যাত ও পর্যটন নগরী হিসাবে পরিচিত শ্রীমঙ্গলে জমে উঠেছে মাস ব্যাপী পৌষ ও কুটিরশিল্প বস্ত্র মেলা।
সন্ধ্যা নামার সাথে সাথে বেড়ে যায় হিমেল হাওয়ার তীব্রতা আর বেড়ে যায় শীত। আর এই শীতকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে প্রতিদিন ছোট বড় সব বয়সী মানুষের আগমনে প্রচন্ড শীতের মধ্যেও যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে এই পৌষ মেলা ।
পৌষ-মাঘ এর হাড় কাপানো শীতে শ্রীমঙ্গলের শুরু হওয়া মাসব্যাপী পৌষ ও কুটিরশিল্প বস্ত্র মেলায় প্রতিদিন সকাল থেকে মেলার দোকান গুলো চালু হলেও বিকেলের দিকে মেলার ভীড় যেন বাড়তেই থাকে নাগরদোলা, চড়কি, নৌকা, রেলগাড়ি ইত্যাদিতে চড়ে শিশুরা আনন্দে মেতে উঠে।
মেলাতে বাচ্ছা কে নিয়ে ঘুরতে আসা এক গৃহীনি নাজমা আক্তারের সাথে কথা বলে জানা যায়, এই প্রথম শ্রীমঙ্গলে মনের মত একটি পৌষ মেলা আয়োজন করা হয়েছে , বিশেষ করে বাচ্ছাদের বিনোদনের ও আনন্দের কমতি নাই এই মেলাতে । কথা হয় আরেক দর্শনার্থী মাহমুমা আক্তার (১৩) সে মেলাতে রেলগাড়ি, নৌকা, নাগরদোলা চড়ে বেশ আনন্দিত, পড়াশুনার জন্য কোথায়ও বেড়াতে পারি না, তাই আম্মু,আমাদের ছোট ছোট ভাই, বোনদের নিয়ে বেড়াতে এসেছেন পৌষ মেলাতে। কাজের চাপে অনেক অভিবাবকরা শিশুদের বিনোদন দেয়ার জন্য বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার সুযোগ পান না। কিন্তু মেলায় শিশুদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকায় অনেকেই আসছেন মেলায়।
মাসব্যাপী এ পৌষ মেলা শেষের দিকে এসে তা ধীরে ধীরে জমে উঠছে। মেলার বিভিন্ন দোকান গুলো ঘুরে দেখা যায় প্রায় প্রতিটা দোকানেই বিভিন্ন বয়সী ক্রেতাদের উপছে পড়া ভীড়। শাড়ি ,গহনা, ব্যাগ, পুতুল,মুখ রুচক বিভিন্ন জাতের আচার ও বিভিন্ন হস্ত শিল্প, খেলনা, ইত্যাদির দোকানে বর্ণিল সাজে পুরো মেলা প্রাঙ্গন ভরপুর। এছাড়াও মেলায় রয়েছে বাচ্চাদের অতি প্রিয় যাদু প্রদশর্নীর ব্যবস্থা।
পৌষ মেলার আহব্বায়ক মো: জিল্লুর আনাম চৌধুরী চেমন জানান , সঙ্গত কারনে এবার আমরা বিজয় মেলা করতে পারি নাই , তাই এবার আমরা শ্রীমঙ্গল শেখ রাসেল শিশু উদ্যানে শ্রীমঙ্গলে আওয়ামলীগ শিল্পী গোষ্ঠীর আয়োজনে ১ মাস ব্যাপী পৌষ মেলার আয়োজন করেছি, গত ৮ জানুয়ারী শুরু করেছিল এই পৌষ মেলা। প্রতিবছর এই সময় বিজয় মেলা অনুষ্টিত হলেও এবার প্রথম বারের মত পৌষ মেলার আয়োজন করেছি আমরা।
বাঙালী জাতি বড়ই উৎসব প্রিয় একটা জাতি। নানা উৎসবের রঙে রাঙিয়ে নেয় তাদের আপন ভূবন। শ্রীমঙ্গলের এই পৌষ মেলা যেন তারই নির্দশন স্বরূপ।
আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত এই পৌষ মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed