ট্রাকচাপায় সাত জনের মৃত্যু, আহত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে ঝালমুড়ির দোকানের সামনে ভিড় করে থাকা লোকদের ওপর ট্রাক উঠে পড়ার ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও নয় জন।
শুক্রবার সকালে উপজেলা সদরের আলুটিলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান। তিনি জানান, একটি অনুষ্ঠানকে ঘিরে সেখানে জড়ো হয়েছিল বেশ কিছু লোকজন। এদের কয়েকজন ঝালমুড়ি খেতে একটি দোকানকে ঘিরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।
ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা হান্নান। আহতদের জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দৌড়ে ধরে ফেলে তারা।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আবুল আমিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
Related News
চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আমানত ফেরত ও ‘হেয়ার কাট’ পদ্ধতিRead More
চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed