কমলগঞ্জে ব্র্যাক কর্মকর্তার পৌণে তিন লাখ টাকা ছিনতাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের জালালিয়া এলাকায় ব্র্যাক অফিসের অদূরে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় মোটর সাইকেলের গতিরোধ করে ২ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ব্র্যাকের ব্যবস্থাপক এস কে বিকাশ জানান, ব্রাঞ্চের হিসাব রক্ষক দুলাল মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে ২ লাখ ৭০ হাজার টাকা ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকে জমা করতে রওয়ানা হন। ব্র্যাক অফিসের ৪০০ গজ দূরে যাওয়ার পরই পিছন থেকে অতর্কিতভাবে একটি লাল রংয়ের মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময়ে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে টাকার বেগ ছিনিয়ে নিয়ে দ্রত পালিয়ে যায়। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ব্র্যাকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ব্র্যাকের পক্ষে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed