Main Menu

নবীগঞ্জে চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন থেকে ১২ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । দীর্ঘদিন ধরে তাঁরা উপজেলার বিভিন্ন উপজেলায় চোলাই মদ, গাজা, ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। তারা এলাকায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারী হিসেবে পরিচিত ।
জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহমান, এএসআই সোহাগ, এএসআই সালা উদ্দীনের যৌথ নেতৃত্বে একদল পুলিশ গজনাইপুর ইউনিয়নের শতক বাজারের উত্তরের রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হবিগঞ্জ (থ-১১১৬৯১) সিএনজি অটোরিকসায় তল্লশি করলে ১২ লিটার চোলাই মদসহ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জলালসাফ গ্রামের মৃত নূর মিয়ার পুত্র ফরাজ মিয়া (৫৫), মৃত শরিফ উল্লাহর পুত্র ওয়াজীব উল্লাহ (৪৫), মৃত সমির উল্লার পুত্র হায়দর মিয়া (৫২), দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সিএনজি চালক কামরুল ইসলাম কে গ্রেফতার করা হয় । এসময় সাথে থাকা আরোও এক মাদক ব্যবসায়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গন্ধরবো পুর গ্রামের মৃত মনোমোহন বৈদ্যের পুত্র প্রিজুশ বৈদ্য (৩০) পালিয়ে যায়।
এবিষয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহমান জানান, গত বছরের নভেম্বর মাস থেকে আমাদের বিশেষ অভিযান চলছে। আমরা বিশেষ অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদ সহ তাদের আটক করি। পুলিশবাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে । বুধবার আটককৃত মাদক ব্যবসায়ীদের আদালতে প্রেরণ করা হবে ।

Share





Related News

Comments are Closed