ইমজার নয়া সভাপতি আল-আজাদ, সেক্রেটারী মঞ্জু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কর্মরত টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীদের সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন’ (ইমজা’র) ২০১৭ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেট নগরীর ব্লু-ওয়াটারস্থ ইমজা’র কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে কাউন্সিল ও সাধারণ সভা শেষে নতুন বছরের জন্য কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদকে সভাপতি, চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মন্জুকে সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকিকে কোষাধ্যক্ষ করা হয়।
১১ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি: শামসুল ইসলাম শামীম (সিলেট প্রতিনিধি, বাংলাভিশন, সহ সভাপতি: মুজিবুর রহমান ডালিম (সিলেট প্রতিনিধি, মোহনা টিভি), সহ সাধারণ সম্পাদক: মোয়াজ্জেম সাজু (সিলেট প্রতিনিধি এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক: বেলাল আহমেদ (ক্যামেরাপারসন, চ্যানেল এস, ইউকে), ক্রীড়া সম্পাদক: শফিকুর রহমান (রিপোর্টার, বাংলাদেশ বেতার)।
সদস্যরা হলেন- মাহবুবুর রহমান রিপন (ব্যুরো প্রধান, যমুনা টেলিভিশন), নিরানন্দ পাল (ক্যামেরাপার্সন, যমুনা টেলিভিশন), সুবর্না হামিদ (ক্যামেরাপার্সন, চ্যানেল আই)।
কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বারের সভাপতি এডভোকেট মোঃ লালা, এসসিএস এর ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মোঃ জুনেল আহমদ, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।
এর আগে সদ্য সাবেক সভাপতি যমুনা টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারন সম্পাদক এটিএন নিউজের সিলেট প্রতিনিধি সজল ছত্রীর পরিচালনায়, ইমজার উপদেষ্টা আব্দুল মুমিন চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা সিদ্দিকি।
Related News
ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মুত্যু বার্ষিকীতে বিপিজেএ-র দোয়া মাহফিল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেকRead More
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিকRead More



Comments are Closed