শাবি’র ক্রিকেট খেলায় ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৮
শাবি প্রতিনিধি: আন্তঃ বিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে দুটি বিভাগের দর্শকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যকার ক্রিকেট ম্যাচের শেষ পর্যায়ে আপিই বিভাগের শিক্ষার্থীরা মাঠের চতুর্দিকে বিজয় মিছিল করতে থাকে। মিছিলটি ব্যবসায় প্রশাসন বিভাগের ট্যান্টের সামনে আসলে কথাকাটাকাটি শুরু হয়। পরে এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয় উভয় বিভাগের শিক্ষার্থীরা।
উভয় বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিটমাট করা হয়। মীমাংসা করা হলেও খেলা শেষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্রুপের নেতা-কর্মীরা। এ সংঘর্ষে ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষর্থী সহ অন্তত ৮ জন আহত হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জন রায়ের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পদক খলিলুর রহমান, ধর্ম বিষয়ক উপ সম্পাদক আরিফ হোসেন, মোশাররফ হোসেন এবং সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী ক্রীড়া সম্পাদক জাকির হোসেন ও ছাত্রলীগকর্মী আবু হাসান মোল্লা আহত হয়েছেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের যুগল সূত্রধর ও আইপিই বিভাগের সাইদুল ইসলাম আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহ সভাপতি অঞ্জন রায় বলেন, দুটি বিভাগের মধ্যে ক্রিকেট খেলা শেষে সভাপতি পার্থর অনুসারীরা হল থেকে অস্ত্র নিয়ে মাঠে এসে অতর্কিতভাবে হামলা আমার গ্রুপের নেতা-কর্মীদের উপর হামলা চালায়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, ঝামেলা মূলত দুটি বিভাগের মধ্যে। তবে এ ঘটনায় কেউ ছাত্রলীগকে জড়ালে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, শাখা ছাত্রলীগের নেতাদের সাথে এ ব্যাপারে আলোচনা চলছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed