শমশেরনগরে মাছ বিক্রেতার ঘর পুড়ে ছাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মাছ বাজার এলাকায় অগ্নিকান্ডে এক মাছ বিক্রেতার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। সোমবার (৩০ জানুয়ারি) রাত নয়টায় আকস্মিকভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাতে সৃষ্ট আগুনে শমশেরনগর মাছ বাজারের মাছ বিক্রেতা ইয়াছিন মিয়ার (২৫) ঘর সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় ইয়াছিন মিয়া ঘরে না থাকলেও আগুনে বসত ঘরে থাকা নগদ অর্থসহ সামগ্রী পুড়ে গেছে। এলাকাবাসী ও কমলগঞ্জ উপজেলা সদর থেকে অগ্নি নির্বাপক দলের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবেদন পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed