Main Menu

দেশের বাজারে ফিরল নকিয়ার ফোন

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের বাজারে ফের পাওয়া যাচ্ছে নকিয়ার ফোন। শুরুতে একটি ফিচার ফোন বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। ফিচার ফোনটির মডেল নকিয়া ১৫০। এর ডিসপ্লে ২.৪ ইঞ্চির।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নকিয়া জানায়, নতুন উদ্যোগে নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোন বাজারে বিক্রি করছে এইচএমডি।

এইচএমডি নকিয়া ফোন বিক্রির জন্য লাইসেন্স কিনেছে। এর সদর দপ্তর ফিনল্যান্ডে। গ্রাহকদের জন্য নতুন প্রজন্মের ফোন তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

‘নকিয়া ১৫০’ ফোনটির আবরণে থাকবে পলিকার্বনেট শেল। এতে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়বে না। এতে দুটি সিম ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এফএম রেডিও, এমপিথ্রি প্লেয়ার, এলইডি টর্চলাইট আছে ফোনটিতে। ফোনটির টকটাইম হবে ২২ ঘণ্টা। এটি চার্জ হবে মাইক্রো-ইউএসবি চার্জারে। ফোনে ক্ল্যাসিক স্নেক জেনজিয়াসহ বিভিন্ন গেম থাকবে। ফোনটির দাম ২ হাজার ৪৯৯ টাকা।

Share





Related News

Comments are Closed