Main Menu

বরিশালে প্রাইভেট কার উল্টে ৩ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ধারণা করছে, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed