সিলেটে সন্ত্রাসী হামলায় ৩ ছাত্রলীগ নেতাকর্মী আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রলীগের তিন নেতাকর্মী ছুরিকাহত হয়েছে। তারা হলেন-সাবেক ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি রাজন চৌধুরী, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে এ তিনজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশ পরা ৩-৪ জন যুবক তাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। তাদেরকে দা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। আহতদের মধ্যে রাজন চৌধুরীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আহত রাজনের ভাই সাবেক ছাত্রলীগ নেতা সাজন চৌধুরী জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই। তিনি জানান, রাতে ডাক্তাররা রাজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে শাহপরান (র.) থানার ওসির শাহজালাল মুন্সী জানান, টিলাগড়ে অতর্কিত হামলায় দুর্বৃত্তদের দায়ের কোপে তিন জন আহত হয়েছে। ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের বিরোধে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, একই দিন সকালে টিলাগড়ে ছাত্রদলের মিছিলে সন্ত্রাসী হামলায় তিন জন আহত হন। ছাত্রদল ওই ঘটনার জন্যে ছাত্রলীগকে দায়ি করেছিল।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed