নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকার মাল লুট
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। নবীগঞ্জে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের লন্ডন প্রবাসী শিমুল মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায় ।
জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে ১৫-১৬ জনের একদল মুখোশধারী ডাকাত প্রবাসী শিমুল মিয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। এ সময় ডাকতরা ঘরের ভেতর থেকে নগদ ৬০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার মোবাইলফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় । সোমবার সকালে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, ডাকাতদের দু:সাহসীক কর্মকান্ডে অতংকে রয়েছে নবীগঞ্জ উপজেলাবাসী। একের পর এক ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবিষয়ে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে সুশীল সমাজ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed