দক্ষিন সুরমায় প্রবাসীর বাড়িতে ডাকাতি
দক্ষিন সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই উম্মুর কবুল গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুখোশধারী ১০/১২ জনের একদল ডাকাত প্রায় ৭ লাখ টাকা মূল্যের একটি দামি ঘড়ি, মোবাইলফোনসহ নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।
রবিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে যুক্তরাজ্য প্রবাসী শাহ আখতার হোসেন টুটুলের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ডাকাতদল টুটুলের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা টুটুলের নিজের ব্যবহৃত প্রায় ৭/৮ লাখ টাকা মূল্যের হাতঘড়িটি ও নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এর আগে ডাকাতদের হামলায় বাড়িতে থাকা টুটুলের ভাতিজা জাবের ও পার্শ্ববতী বাড়ির এক নৈশপ্রহরী আহত হয়েছেন।
ঘটনার সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed