Main Menu

রাজনগরে কিশোরীর রহস্যজনক মৃত্যু

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাচঁগাও ইউনিয়নে পিংকী বেগম (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে রক্তা গ্রামে এ ঘটনা ঘটে। পিংকী বেগম রাজনগর উপজেলার পাচঁগাও ইউনিয়নে রক্তা গ্রামের জিতু মিয়ার মেয়ে।

পাচঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুন নুর আজাদ জানান,একই এলাকার আবুসাইদ নামের এক যুবক তার সাথে অবৈধ সম্পর্ক করতে গেলে পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। গত শুক্রবার মেয়েটি আবু সাইদের সাথে পালিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল বলে এলাকার লোকজন বলাবলি করছে। পরে পিংকীর পরিবারের লোকজন তাকে শাসন করলে শনিবার রাতে তার রহস্যজনক মৃত্যু হয়।

হাসপাতাল সুত্রে জানা যায় , শনিবার রাতে মৃত অবস্থায় পিংকীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

রাজনগর থানার উপ-পরিদর্শক শংকর দেব জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য এখনও উদঘাটন করা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed