সার্চ কমিটি নিয়ে যারা প্রশ্ন তুলেছে তারা রাবিশ: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে রাষ্ট্রপতি আবদুল হামিদ যে সার্চ কমিটি গঠন করেছেন সেই কমিটি অত্যন্ত নিরপেক্ষ ও ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই কমিটির সদস্যদের নিরপেক্ষ, জ্ঞানী-গুণী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তারা ভ্রান্ত ও রাবিশ। এর কোনো ভিত্তি নেই।
শনিবার (২৮ জানুয়ারী) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আগামী মাসের শুরুতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। এর আগেই কমিশনে নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক মাসের সংলাপ শেষে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সুপারিশ করতে গত বুধবার গঠন করা হয় ছয় সদস্যের সার্চ কমিটি। তাদেরকে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
এই কমিটি নিয়ে সরকারি দল সন্তুষ্ট থাকলেও প্রশ্ন তুলেছে বিএনপি। একজন বাদে বাকি পাঁচজনের ব্যাপারে প্রশ্ন তুলেছে দলটি। সার্চ কমিটির একমাত্র নারী সদস্য শিরীণ আখতারের পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলে অভিযোগ বিএনপির। এছাড়া অন্যদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ তুলেছে দলটি।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। যারা থাকবে খুবই স্বল্পসংখ্যক।
বর্তমান সরকার আইসিটি খাতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশ এখন ডিজিটালে রূপান্তরিত হয়েছে।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়া।
অর্থমন্ত্রী বেলুন উড়িয়ে শতবর্ষ পূর্তির উদ্বোধন করেন। পরে তাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed