মুক্তিযোদ্ধা বাছাই : ফেঞ্চুগঞ্জে বাদ পড়েছেন ২১ জন
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রথম সভা শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে অনলাইনে আবেদনকারী ৩২ জন মুক্তিযোদ্ধা দাবিকারীদের মধ্যে সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় ২১ জনের আবেদনই খারিজ করে দেওয়া হয়।
ফেঞ্চুগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. বাচ্চু মিয়ার নেতৃত্বে বাছাই কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।
কমিটির অন্য সদস্যরা হলেন- মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাখি মিয়া, মুক্তিযোদ্ধা মবশ্বির আলী, মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেন ও মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed