নবীগঞ্জে ১০০পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল দিনারপুর থেকে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের পানিউমদা ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়নে মদ, গাজা, ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল পানিউমদা ইউনিয়নের লাল টিলা এলাকার আছাব উল্লার পুত্র আলী হোসেন ও একই এলাকার মৃত মাজত উল্লার পুত্র আনোয়ার মিয়া ।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলী হোসেন (৪৫) ও আনোয়ার মিয়া (৩৮) কে উভয়ের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্বার করা হয় ।
জানা যায়, এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয় আলী হোসেন ও আনোয়ার মিয়া, কিন্তু সঠিক আইনের প্রয়োগ না থাকায় জামিনে বের হয়ে এসে একই কাজে জড়িয়ে পরেছে বলে মনে করছেন সচেতন মহল।
এবিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উভয়ই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। আমাদের বিশেষ অভিযান চলাকালে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার পুলিশবাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের আদলতে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed