নবীগঞ্জে বাস উল্টে নিহত ২, আহত ২৫
ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহা সড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামক স্থানে সিলেটগামী যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ২৫ জন আহত হযেছেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (চট্রগ্রাম মেট্রো জ-০৫০০৪৪) শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় যাত্রীবাহী বাসটি ধুমড়ে মুচড়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ও শেরপুর হাইওয়ের পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
দূর্ঘটনায় ঘটনাস্থলেই বাস চালক জনি মিয়া (৩৫) এবং বাস চালকের পুত্র জিয়ান মিয়া (৫) মারা গেছে।
আহতরা হলো আব্দুল আলীম (২৫), কলি আক্তার (২৫), সামিয়া আক্তার (২), মিনহা আক্তার (৫), সাকিব মিয়া(১২), আব্দুল আলী (২৫), সানজিদা আক্তার (১১), রুনা আক্তার (১২)। এছাড়া আশংকাজনক অবস্থায় ১৭জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই চট্রগ্রামের পতেঙ্গা উপজেলার কাঠগড় গ্রামের বাসিন্দা । চট্রগ্রাম থেকে তারা সিলেট শাহ জালাল (রহ.) ও শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এবিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় হত্রাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed