নাতনী কোলে রিকশাভ্যানে গ্রাম ঘুরলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : শীতের সকালের রোদ কুয়াশার আড়মোড়া ভেঙে হেসে উঠতে শুরু করেছে। এমন পরিবেশে গ্রামের রাস্তায় রিকশাভ্যানে করে শৈশবের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রিকশাভ্যানে নাতনীকে কোলে নিয়ে হাস্যেজ্জ্বল মুখে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার রাস্তায় দেখা গেল তাকে।
ছবিতে দেখা যাচ্ছে রিকশাভ্যানের সামনের দিকটায় বামপাশে বসেছেন তিনি। ডানপাশে বসেছেন ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। পেছনে রাদওয়ানের স্ত্রী ও মেয়ে। আরেক মেয়েকে কোলে নিয়ে বসেছেন প্রধানমন্ত্রী।
শৈশবের স্মৃতিময় এই গ্রাম ভ্রমণের সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তার পাশেই ছিলেন।
দুইদিনের সফরে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌছান। সন্ধ্যায় তিনি তার পৈত্রিক বাড়ি পরিদর্শনে যান।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed