Main Menu

পাবনায় ট্রাক উল্টে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সুজানগর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার আমিনপুর থানার অভ্যন্তরীণ চরগোবিন্দপুর নামক জায়গায় ট্রান্সফরমার বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ-উল-হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed